Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩০ বছরের বেশি বয়সী সেনাদের হরমোন পরীক্ষা বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

এ পরীক্ষার মাধ্যমে তারা সর্বোচ্চ সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে পারবেন বলে মনে করছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম

৩০ বছর বা তার বেশি বয়সী সেনাবাহিনী সদস্যদের জন্য প্রতিবছর বাধ্যতামূলক টেস্টোস্টেরন পরীক্ষার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “পরীক্ষায় কোনো সেনাসদস্যের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি (টিআরটি) নেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে। এর মাধ্যমে সেনাসদস্যরা সর্বোচ্চ সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে পারবেন।”

হেগসেথ আরও বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই অনেক পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়। এটি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত একটি বিষয়। স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে-এমন ঘাটতি দ্রুত শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ বছর বা এর বেশি বয়সী সেনাসদস্যদের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে টেস্টোস্টেরন পরীক্ষা করা হবে। তবে কারও শরীরে টেস্টোস্টেরনের ঘাটতি ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হরমোন প্রতিস্থাপন চিকিৎসা নেবেন কি না, সে সিদ্ধান্ত তিনি নিজেই নিতে পারবেন। ৩০ বছরের কম বয়সী সেনাসদস্যরাও চাইলে টেস্টোস্টেরন পরীক্ষা করাতে পারবেন।

এই সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি-সংক্রান্ত কিছু বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নিয়েছে।

গত মাসে বিভাগটি জানিয়েছিল, বয়সের কারণে টেস্টোস্টেরনের ঘাটতিতে ভোগা পুরুষদের ক্ষেত্রে এই চিকিৎসা ব্যবহারের সীমাবদ্ধতা তুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

টেস্টোস্টেরন হরমোন পুরুষের বয়ঃসন্ধি, পেশি গঠন, শুক্রাণু উৎপাদন ও যৌন আকাঙ্ক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেস্টোস্টেরনের মাত্রা কমার ক্ষেত্রে অতিরিক্ত ওজন, ডায়াবেটিস ও পরিবেশগত কিছু বিষয়ের প্রভাব প্রভাব ফেলছে বলে মনে করছেন গবেষকেরা।

বিভিন্ন গৃহস্থালি পণ্যে থাকা এন্ডোক্রাইনের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদান ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি টেস্টোস্টেরন হরমোন কমার বড় কারণ হতে পারে বলে মনে করছেন তারা।

   

About

Popular Links

x