Saturday, July 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কারাগারে কুমির রাখার পরিকল্পনা ইসরায়েলের

 ইসরায়েলের পরিবেশমন্ত্রী ইদিত সিলম্যান এজন্য একটি ডিক্রিতে (অধ্যাদেশ) সই করেছেন

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত একটি বিশেষ বন্দিশালা বা কারাগার নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম “ওয়াইনেট” এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, নীল নদের কুমিরের ওপর থাকা বিশেষ সংরক্ষিত প্রাণীর মর্যাদা বা আইনি সুরক্ষাও প্রত্যাহার করে নিয়েছে দেশটি।

এজন্য গত বুধবার ইসরায়েলের পরিবেশমন্ত্রী ইদিত সিলম্যান একটি ডিক্রিতে (অধ্যাদেশ) সই করেছেন।

ওই ডিক্রিতে সইয়ের মানে হচ্ছে, নতুন আইনি ক্যাটাগরির আওতায় রাষ্ট্র চাইলেই নিরাপত্তার স্বার্থে বা বিশেষ উদ্দেশ্যে এই হিংস্র প্রাণীগুলোকে নিজেদের হেফাজতে রাখতে পারবে।

গত কয়েক মাস ধরে এমন একটি পরিকল্পনার পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। যদিও কুমিরকে নিরাপত্তার কাজে ব্যবহার করা প্রাণী কল্যাণের নীতির পরিপন্থী, বলে দেশটির পরিবেশবাদী সংস্থাগুলো দাবি করে আসছিল।

প্রসঙ্গত, দেশটিতে ২০১৩ সাল থেকে নীল নদের কুমির সংরক্ষিত প্রাণী হিসেবে তালিকাভুক্ত ছিল।

   

About

Popular Links

x