ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো গেলে এই সিদ্ধান্ত বহাল থাকবে।”
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন মাত্রার সামরিক শক্তি, সক্ষমতা ও ক্ষমতা আর দেখা যায়নি যুক্তরাষ্ট্রের জানিয়ে তিনি বলেন, “ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আমাদের যেকোনো হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে। এই অনুরোধের ভিত্তিতে একটি চুক্তি সম্পাদনের শর্তে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি। এই অঙ্গীকারে ইসরায়েলও আমার সঙ্গে রয়েছে।”



