Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

লেক ওন্টারিওর নাম বদল নিয়ে ট্রাম্পের এআই ভিডিও, নেপথ্যে কী

ট্রাম্পের এই একতরফা নামকরণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম

প্রতিবেশী দেশ কানাডার সঙ্গে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত তীব্র উত্তেজনার মধ্যেই নতুন এক বিতর্কিত প্রচারণায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি দুটি ব্যঙ্গাত্মক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি, যা আন্তর্জাতিক অঙ্গনে হাস্যাসরস ও সমালোচনার সৃষ্টি করেছে।

প্রকাশিত প্রথম এআই ভিডিওটিতে বিখ্যাত 'হাওয়াই ফাইভ-ও' সুরের তালে একদল রাজহাঁসকে রাইফেল হাতে ও ট্রাম্পের বিশেষ চুল শৈলী পরিধান করে জলসীমায় পাহারা দিতে দেখা যায়। পরবর্তী ভিডিওটিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প নিজ হাতে 'স্বাগতম লেক ওন্টারিও' সাইনবোর্ডটি ভেঙে ফেলে সেখানে 'স্বাগতম লেক আমেরিকা' লেখা সাইনবোর্ড বসিয়ে জনপ্রিয় 'ওয়াইএমসিএ' গানের তালে নাচছেন।

সম্প্রতি কানাডার সঙ্গে বিদ্যমান বাণিজ্য দ্বন্দ্বের জেরে ওন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে 'লেক আমেরিকা' রাখার বিষয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এর আগে টিকটকে প্রচারিত এক ভিডিওতে মার্কিন মানচিত্রের ওপর ওন্টারিও নাম কেটে দিয়ে সরকারি সকল সংস্থাকে এটিকে 'লেক আমেরিকা' হিসেবে উল্লেখ করার নির্দেশ প্রদান করা হয়।

মার্কিন প্রশাসনের নিজস্ব নথিপত্রে নির্দেশ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির থাকলেও তা কানাডা বা আন্তর্জাতিক অঙ্গনে ভৌগোলিক নাম হিসেবে বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা নেই। ট্রাম্পের এই একতরফা নামকরণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

   

About

Popular Links

x