Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

যন্তর মন্তরে প্রবেশের চেষ্টা, আবারও আটক সিজেপির ২ নেতা

এদিকে যন্তর মন্তরে আর বিক্ষোভ-সমাবেশ করা যাবে না বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে আবারও আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর যন্তর মন্তরে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দু’র প্রতিবেদনে এ জানানো হয়েছে।   

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আর কাউকে বিক্ষোভ সমাবেশ করতে দেওয়া হবে না। গত রবিবার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

দীর্ঘদিন ধরে রাজধানীতে জনঅসন্তোষ প্রকাশের অন্যতম প্রধান স্থান হিসেবে পরিচিত এলাকা যন্তর মন্তরের পরিবর্তে বিক্ষোভের জন্য বিকল্প তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো, পুরান দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারির মাঠ ও পূর্ব দিল্লির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা ‘সিবিডি’ ময়দান।

এ নির্দেশিকা জারি করে দিল্লি পুলিশ বলেছে, এবার থেকে বিক্ষোভ দেখাতে হলে এ তিনটি জায়গার কোনো একটি বেছে নিতে হবে।

পুলিশের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অধিকারকর্মীরা। তাদের আশঙ্কা, বিক্ষোভের স্থান সরিয়ে নেওয়ায় সাধারণ মানুষের পক্ষে রাজনৈতিক নেতা ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা কঠিন হবে।

এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, দলটির আরও কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে তিনি লেখেন, “আপনারা প্রতিরোধকে নিষিদ্ধ করতে পারবেন না।”

   

About

Popular Links

x