Friday, October 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে গুলি, শিশুসহ ৪ জন নিহত

চলতি বছর যুক্তরাষ্ট্রে ৩৬০টির বেশি গুলির ঘটনা ঘটেছে

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলির ঘটনায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।  

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীর বয়স ১৬ বছর। পরে এক সশস্ত্র ব্যক্তির গুলিতে সে নিহত হয়। বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

বেন্ডের পুলিশপ্রধান মাইক ক্রানজ বলেন, “এক ব্যক্তি প্রথমে হামলার খবর জানান। বড় বন্দুক হাতে একজন একাধিকবার গুলি করেছে বলে তিনি জানান। পরে জানা যায়, বন্দুকধারী স্কুলে ঢুকেছে। পুলিশ স্কুলটি ঘিরে ফেলে। ভেতরে ঢোকার পর জানা যায় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।”

পুলিশপ্রধান জানান, নিহত তিন শিশুর বয়স ৫, ৮ ও ১১ বছর। আহত শিশুটির বয়স ৭ বছর। আহত শিক্ষকের বয়স ৫৪ বছর। হামলাকারী বেন্ড শহরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জেলার তত্ত্বাবধায়ক স্টিভ কুক। ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বেন্ড শহরের সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে ৩৬০টির বেশি গুলির ঘটনা ঘটেছে।

   

About

Popular Links

x