নিয়মভঙ্গের কারণ দেখিয়ে মাহাথিরের টুইটটি সরিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, “অতীতের হত্যাকাণ্ডের শাস্তিস্বরূপ লাখ লাখ ফ্রেঞ্চকে হত্যার অধিকার রয়েছে মুসলিমদের।” তবে মহানবীর কার্টুন আঁকার দায়ে ফরাসি শিক্ষককে হত্যাকাণ্ডের বিরোধিতা করেছেন তিনি।
এক ব্লগ পোস্টে ৯৫ বছর বয়সী এই নেতা লিখেছেন, তিনি বাকস্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু কাউকে আঘাত বা হেয় করার জন্য এটি ব্যবহার করা উচিত নয়।
“অতীতের হত্যাকাণ্ডের জন্য ক্রোধান্বিত হয়ে লাখ লাখ ফ্রেঞ্চকে হত্যার অধিকার রয়েছে মুসলিমদের। কিন্তু বৃহৎ পরিসরে মুসলিমরা ‘চোখের বদলে চোখ’ নীতির অনুসরণ করেনি। মুসলিমরা তা করে না। ফ্রেঞ্চদেরও তা করা অনুচিত।”
ব্লগের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও লেখাটি পোস্ট করেন মাহাথির।
তিনি আরও বলেন, “যেহেতু একজন ক্রোধান্বিত ব্যক্তির কর্মকাণ্ডের জন্য আপনারা মুসলিম এবং মুসলিমদেরকেই দোষারোপ করে আসছেন, সেহেতু মুসলিমদেরও অধিকার রয়েছে ফ্রেঞ্চদের শাস্তি দেওয়ার।”
উল্লেখ্য, নিয়মভঙ্গের কারণ দেখিয়ে মাহাথিরের এই টুইটটি সরিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
মতামত দিন