পরিস্থিতি এতটাই নাজুক যে, একটি অ্যাম্বুলেন্সে করোনাভাইরাসে মৃতদের দেহ গাদাগাদি করে চাপিয়ে নিতে দেখা গেছে। সৎকারের জন্য রাখা সারি সারি লাশ কখনও টেনে নিচ্ছে কুকুরে
রোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ ভারতকে মৃত্যুপুরী করে তুলেছে। লাশ সৎকার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন দেশটির কর্মীরা। সৎকার কাজে অংশ নিচ্ছেন অসংখ্য স্বেচ্ছাসেবী। তারপরও লাশ সৎকার এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। সৎকারের জন্য নেই পর্যাপ্ত জায়গা, টানা কাজ করতে করতে কর্মীরাও ক্লান্ত। এমনকি চিতার কাঠ পর্যন্ত পাওয়া যাচ্ছে না।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, হাসপাতালগুলোতে অক্সিজেনের জন্য পড়ে গেছে। অপর্যাপ্ত পরিষেবা ব্যবস্থা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ। হাসপাতাল, কবরস্থান ও শ্মশানে লেগে আছে সাদা গাড়ির ভিড়। পরিস্থিতি এতটাই নাজুক যে, একটি অ্যাম্বুলেন্সে করোনাভাইরাসে মৃতদের দেহ গাদাগাদি করে চাপিয়ে নিতে দেখা গেছে। সৎকারের জন্য রাখা সারি সারি লাশ কখনও টেনে নিচ্ছে কুকুরে।
আরও পড়ুন - ভারতে কোভিড রোগীর লাশ ছিঁড়ে খেল কুকুর
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে শুক্রবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ৫০১ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৮৮৮ মানুষ।
এ নিয়ে বিশ্বে আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন এক কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন এবং মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৩১৩ জন।
আরও পড়ুন - ‘সরকার অক্সিজেন দিতে না পারুক, অন্তত শ্মশানে জায়গা দিক’
মতামত দিন