Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রহ্মপুত্রের তলদেশে টানেল নির্মাণ করতে চায় ভারতীয় সেনাবাহিনী

বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া এই নদীটির ভারতীয় অংশে টানেল নির্মাণের মধ্য দিয়ে সেনাবাহিনী যান চলাচল নির্বিঘ্ন রাখতে চায় দেশিটির সেনাবাহিনী

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৯:৪২ পিএম

ভারতীয় সেনাবাহিনী অরুণাচল প্রদেশ সীমান্তে চীনের আগ্রাসী কৌশল মোকাবিলায় আসামের ব্রহ্মপুত্র নদীর তলদেশে টানেল নির্মাণের পরিকল্পনা করছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত টানেলটি নির্মিত হবে ব্রহ্মপুত্র নদীর উজানে মিসা থেকে তেজপুরের মধ্যে। এর দৈর্ঘ্য হবে ১২ থেকে ১৫শ’ কিলোমিটার। টানেল নির্মাণে চার থেকে পাঁচ হাজার কোটি রুপি খরচ হবে। বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া এই নদীটির ভারতীয় অংশে টানেল নির্মাণের মধ্য দিয়ে সেনাবাহিনী যান চলাচল নির্বিঘ্ন রাখতে চায়।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “ভারতীয় সেনাবাহিনী অরুণাচল প্রদেশ-চীন সীমান্ত সংযুক্ত করতে আরেকটি রাস্তা নির্মাণের পরিকল্পনা করছে। ভারতীয় সেনাবাহিনী এখন ব্রহ্মপুত্রের নিচ দিয়ে মিসা থেকে তেজপুর পর্যন্ত একটি টানেল নির্মাণের পরিকল্পনা করছে, যাতে কোনও অবস্থাতেই সামরিক যানের চলাচল বিঘ্নিত না হয়।”

প্রসঙ্গত, অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমানায় চীনের পাঁচটি ভিন্ন ভিন্ন সড়ক থাকলেও ভারতের কেবল একটি সড়ক রয়েছে।

উল্লেখ্য, সামনে আসাম সরকার বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করবে। এরমধ্যে থাকবে কাজিরাঙ্গায় একটি এলিভেটেড করিডোর, পলাশবাড়ি ও শিয়ালকুচিকে সংযুক্ত করে ব্রহ্মপুত্রের ওপর একটি সেতু এবং বরাক উপত্যকাকে সংযুক্তকারী একটি এলিভেটেড করিডোর।

   

About

Popular Links

x