Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কোভিড: বিশ্বে একদিনে ২৪ লাখের বেশি কোভিড শনাক্ত

 এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৫৩২ জনে ছাড়িয়েছে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২:২৮ পিএম

বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ২৪ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া একই সময়ে মারা গেছেন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার (১৬ জানুয়ারি) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাস ২৪ লাখ ৫৬ হাজার ৮০৭ জন আক্রান্ত হয়েছে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৫৩২ জনে ছাড়িয়েছে। এছাড়া একই সময়ে পাঁচ হাজার ৭৪৩ মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ৫৫ লাখ ৩৪ হাজার ৭৮৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় কোটি ৫৪ লাখ দুই হাজার ৬০৬ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৪৯ হাজার ৯৯৪ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি  পাঁচ লাখ ৯২ হাজার ৪৩৩ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ১৪ হাজার ১৪৪ জনে পৌঁছেছে। 

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৬৮ লাখ ৫০ হাজার ৯৬২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৫ হাজার ৭৫২ জনে।

বাংলাদেশ পরিস্থিতি

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৪৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৩৬ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৬৩%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৭৪%।

এদিকে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২৯৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬.২৯%।

   

About

Popular Links

x