Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রহস্যময় বেগুনি মধু বাড়াচ্ছে কৌতূহল

নর্থ ক্যারোলাইনার স্যান্ডস হিল এলাকায় মৌমাছিরা ওই মধু উৎপাদন করে

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৮:২১ পিএম

মধুর রঙ সাধারণত বাদামী বা কিছুটা হালকা হয়। তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা রাজ্যে সন্ধান মিলেছে বেগুনি মধুর।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮।

প্রতিবেদনে বলা হয়, নর্থ ক্যারোলাইনা স্যান্ডস হিল এলাকায় মৌমাছিরা ওই মধু উৎপাদন করে।

বিভিন্ন উপাদান ও উপাদানের সমন্বয়ে গঠিত এ মধুতে আঠালো বৈশিষ্ট্য রয়েছে। বিভিন্ন কোণ থেকে দেখলে রঙ পরিবর্তন হয় এবং এর স্বাদ মানুষের মতো মধুর মতো মিষ্টি নয়।

এদিকে এ মধুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সেটি ভাইরাল হয়েছে।

বেগুনি মধুর স্বাদ নিতে চাইছেন অনেকেই।

টুইটারে একজন রীতিমত বাজিই ধরে ফেলেছেন বেগুনি মধুর পক্ষে। তার দাবি, “এটি সুস্বাদু। আমি অবশ্যই এই মধুর পক্ষে বাজি ধরতে চাই।”

আরেকজন বলেন, “এটি সত্যিই দুর্দান্ত। আমার দাদা মৌমাছি পালন করতেন। মধুর স্বাদ ভীষণ চমৎকার। আমি এই মধু পেতে চাই।”

বিজ্ঞানীদের মতে, মৌমাছিরা অ্যালুমিনিয়াম-সমৃদ্ধ অমৃত বা টক কাঠের গাছের ফুল থেকে মধু সংগ্রহ করায় এটি এমন রঙের হয়ে থাকতে পারে। যদিও এই রহস্য সন্ধানে এখনও গবেষণা চলছে।

   

About

Popular Links

x