Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জলদস্যু বিরোধী অভিযান, ইরানি জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

প্রায় ১২ ঘণ্টার অভিযানের পর ২৩ জন পাকিস্তানি ক্রুসহ ইরানি জাহাজটিকে উদ্ধার করা হয়

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৬:০৯ পিএম

সমুদ্রে জলদস্যু বিরোধী অভিযানে ছিনতাই হওয়া ইরানি মাছ ধরার জাহাজ ও ২৩ পাকিস্তানি নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী।

গত ২৮ মার্চ ভারত মহাসাগরে ইয়েমেনের দ্বীপ সোকোত্রার প্রায় ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে সশস্ত্র জলদস্যুরা এফভি ‘‘আল কাম্বার ৭৮৬’’ নামে ওই জাহাজটি ছিনতাই করে।

এরই জেরে শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় ভোররাতে ভারতীয় নৌবাহিনীর জাহাজ গাইডেড ক্ষেপণাস্ত্র ফ্রিগেট আইএনএস ‘‘ত্রিশুল’’ এ অভিযান পরিচালনা করে। 

প্রায় ১২ ঘণ্টার অভিযানের পর ২৩ জন পাকিস্তানি ক্রুসহ ইরানি জাহাজটিকে উদ্ধার করা হয়। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

নৌবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানান, ভারতীয় নৌ বিশেষজ্ঞ দল জাহাজের স্যানিটাইজেশন ও সামুদ্রিক আইনের মাধ্যমে এটিকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় ফেরাতে নিরাপদ এলাকায় নিয়ে যাচ্ছে।

এর আগে, শুক্রবার গভীর সন্ধ্যায় ভারতীয় নৌবাহিনী জানায়, ছিনতাইয়ের শিকার মাছ ধরার জাহাজ উদ্ধারে অভিযান পরিচালনা করছে তারা। নয়জন সশস্ত্র জলদস্যু জাহাজটি ছিনতাই করে বলেও জানায় তারা।

ভারতীয় নৌবাহিনী আরও জানায়, ১২ ঘন্টারও বেশি সময় ধরে কৌশলগত পদক্ষেপের পর ছিনতাই হওয়া মাছ ধরার জাহাজে থাকা জলদস্যুরা আত্মসমর্পণ করে। পাকিস্তানি ২৩ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

   

About

Popular Links

x