Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাইডেন: আসাদকে জবাবদিহিতার আওতায় আনতে হবে

বাইডেন বলেন, ‘আসাদ সরকারের পতন ন্যায় বিচারের মৌলিক ফল’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পিএম

ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাশারের ক্ষমতাচ্যুত হওয়াকে দেশটির রাজনৈতিক উত্থান হিসেবে উল্লেখ করে বাউডেন বলেছেন, “দেশ পুনর্গঠনে সিরিয়ার নাগরিকদের ঐতিহাসিক সুযোগ এসেছে। এই কাজে সিরিয়ার নাগরিকদের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।”

রবিবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এটাই যুক্তরাষ্ট্রের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সতর্ক করে বলেছেন, “ওয়াশিংটনকে সন্ত্রাসী গ্রুপগুলোর উত্থানের বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে।”

হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় বাইডেন আরও বলেন, “আসাদ সরকারের পতন ন্যায় বিচারের মৌলিক ফল। সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের ভোগান্তিতে থাকা জনগণের জন্য এই বিজয় একটি ঐতিহাসিক মুহূর্ত।”

সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান- মস্কোতে পালিয়ে আশ্রয় নেওয়া প্রেসিডেন্ট বাশারের পরিণতি কী হওয়া উচিত? জবাবে বাইডেন বলেন, “আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।”

   

About

Popular Links

x