Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘ইউনেসকো’ ঢাকা অফিসে চাকরির সুযোগ

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেসকো) বাংলাদেশে ‘ক্রয় ব্যবস্থাপনা সহকারী’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা অফিসের শিক্ষা ইউনিটে এ নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি নন-স্টাফ (Non Staff) এবং এর গ্রেড SC4। 

চাকরির বিবরণ

পদের নাম: ক্রয় ব্যবস্থাপনা সহকারী (শিক্ষা)

শিক্ষাগত যোগ্যতা:  আবেদনকারীর ব্যবসায় প্রশাসন, ফাইন্যান্স, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রকিউরমেন্ট, চুক্তি ব্যবস্থাপনা, লজিস্টিকস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। এছাড়া, জাতিসংঘ সংস্থা বা দাতা-অর্থায়িত প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ও বাংলা ভাষায় লিখিত ও মৌখিক দক্ষতা থাকতে হবে।

দায়িত্বসমূহ   

প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্টকে প্রকল্প বাস্তবায়নের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রয় পরিকল্পনা প্রণয়ন ও হালনাগাদে কাজ করতে হবে।পাশাপাশি দরপত্র আহ্বান, বিড মূল্যায়ন, চুক্তি প্রস্তুত, সরবরাহকারী ব্যবস্থাপনা, ক্রয় নথি সংরক্ষণ এবং অডিট-সংক্রান্ত সহায়তামূলক কাজ করতে হবে।

নিয়োগের ধরণ: চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে ১২ মাস, যা কর্মদক্ষতা ও তহবিলের প্রাপ্যতার ভিত্তিতে বাড়ানো হতে পারে

বেতন-ভাতা: SC4 গ্রেড অনুযায়ী

কর্মস্থল: নির্বাচিত প্রার্থী ইউনেসকো ঢাকা অফিসে পূর্ণকালীন ভিত্তিতে কাজ করবেন

আবেদনের নিয়ম: ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৬

আবেদন-সংক্রান্ত বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।  

   

About

Popular Links

x