Thursday, July 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

৫৮৭ পদে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ

‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১১:০৬ এএম

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজস্বখাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৫৮৭।

চাকরির বিবরণ

পদের নাম: শিক্ষানবিশ এসবিএ-এ

পদসংখ্যা: ৫৮৭

শিক্ষাগত যোগ্যতা

এইচএসসি (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান)। কোনো পরীক্ষাতেই ২য় বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে নয়।

শারীরিক যোগ্যতা: সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বিদ্যুতের খুঁটি ও স্থাপনায় উঠানামায় সক্ষমতা থাকতে হবে।

বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে তারিখে ১৮-৩২ বছর

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন

আবেদন ফি: ১১২ টাকা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩ আগস্ট ২০২৬, সকাল ১০টা

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫টা

শর্তগুলো

১. নির্বাচিত প্রার্থীরা ১ বছরের জন্য শিক্ষানবিশ এসবিএ-এ হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থী হিসেবে তারা নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা পাবেন।

২. প্রশিক্ষণ সাফল্যজনকভাবে সমাপ্তির পর এসবিএ-এ পদ শূন্য থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে বিধি মোতাবেক উক্ত পদে নিয়োগ বিবেচনা করা হবে। পদ শূন্য না থাকলে প্রশিক্ষণের পর সনদপত্র প্রদানপূর্বক অব্যাহতি দেওয়া হবে।

৩. ভবিষ্যতে এসবিএ-এ পদ শূন্য হওয়া সাপেক্ষে মেধা ও প্রচলিত বিধি অনুযায়ী পর্যায়ক্রমে নিয়োগ বিবেচিত হবে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

   

About

Popular Links

x