জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে ১৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
প্রতিষ্ঠানের নাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১. পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ২
বিভাগ: সমাজকর্ম (১); জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (১)
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট পদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ১২
বিভাগ
সংগীত বিভাগ (২)
নাট্যকলা বিভাগ (২)
সমাজকর্ম বিভাগ (০১)
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (১)
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ (২)
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ (১)
ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ (১)
প্রিন্ট মেকিং বিভাগ (১)
ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগ (১)
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট পদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
অন্যান্য শর্ত: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপ্রক্রিয়া
অনলাইন আবেদন: প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম পূরণ করতে হবে।
ফি প্রদান: নগদ বা রকেট-এর মাধ্যমে ৬০০ টাকা জমা দিতে হবে।
কাগজপত্র সংযুক্তি: আবেদনের প্রিন্ট কপির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নম্বরপত্র ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি যুক্ত করতে হবে।
ছবি জমা: সদ্য তোলা ৩ কপি সত্যায়িত রঙিন ছবি সঙ্গে দিতে হবে।
আবেদন জমা: সব কাগজপত্রের ৮ সেট তৈরি করে রেজিস্টার (ভারপ্রাপ্ত) দপ্তরে পাঠাতে হবে।
প্রেরণ মাধ্যম: আবেদনপত্র ডাকযোগে, কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি পৌঁছানো যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬।



‘পিংক বাস সার্ভিসে’ নারী চালক নিয়োগ