Monday, October 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ

প্রতিষ্ঠানটি ৮ পদে ১৪ জন শিক্ষক নিয়োগ দেবে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৮ পদে ১৪ জন শিক্ষক নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ১৫ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১. পদের নাম: সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক; (বিষয়/বিভাগ/দপ্তর: মেডিক্যাল অ্যান্ড অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগ)

পদসংখ্যা: ৩

২. পদের নাম: প্রভাষক; (বিষয়/বিভাগ/দপ্তর: ব্যবস্থাপনা বিভাগ)

পদসংখ্যা: ১

৩. পদের নাম: প্রভাষক (বিষয়/বিভাগ/দপ্তর: ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স)

পদসংখ্যা: ৫

৪. পদের নাম: সহকারী অধ্যাপক (বিষয়/বিভাগ/দপ্তর: বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং)

পদসংখ্যা: ১

৫. পদের নাম: প্রভাষক (বিভাগ: পদার্থবিজ্ঞান)

পদসংখ্যা: ১

৬. পদের নাম: প্রভাষক (বিভাগ: গণিত)

পদসংখ্যা: ১

৭. পদের নাম: সহকারী অধ্যাপক (বিভাগ: অর্থনীতি)

পদসংখ্যা: ১

৮. পদের নাম: সহকারী অধ্যাপক (বিভাগ: হিসাববিজ্ঞান)

পদসংখ্যা: ১

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

বেতন স্কেল: ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী প্রভাষক পদের জন্য ২২,০০০-৫৩,০৬০ টাকা, সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা, সহযোগী অধ্যাপক পদের জন্য ৫০,০০০-৭১,২০০ টাকা

আবেদন প্রক্রিয়া 

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করা ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্র ‘রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২’ বরাবর পাঠাতে হবে।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য সব বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

   

About

Popular Links

x