Thursday, November 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্ভাব্য সময় জানালো এনটিআরসিএ

এবারই প্রথম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শুধু যোগ্যতা যাইয়ের পরিবর্তে সরাসরি নিয়োগ দেওয়া হবে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর নতুন এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

এবারের নিয়োগ পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আসছে। এতোদিন শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হলেও এবারই প্রথম শুধু যোগ্যতা যাচাইয়ের পরিবর্তে সরাসরি নিয়োগ দেওয়া হবে। এ কারণে প্রচলিত ধারাবাহিকতায় এটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয়ে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে পরিচিত হবে।

এর আগে, সর্বশেষ (১৮তম) শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। দীর্ঘ বিরতির পর এবার নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। 

   

About

Popular Links

x