Tuesday, August 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রলি বা স্যুটকেসের চাকায় টেপ জড়ানোর ট্রেন্ড কেন ভাইরাল?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভাইরাল ট্রাভেল হ্যাক নজর কাড়ছে পর্যটকদের

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১০:৪৫ এএম

স্টেশন চত্বরে, বিমানবন্দর কিংবা পাহাড়ি রাস্তার বাঁক ধরে ট্রলি বা স্যুটকেস টানতে টানতে চাকা নড়বড়ে কিংবা নষ্ট যাওয়ার সমস্যা নতুন নয়। এই ধরনের সমস্যা এড়াতে নিত্যনতুন পন্থা বের করে নেটিজ়েনরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভাইরাল ট্রাভেল হ্যাক নজর কাড়ছে পর্যটকদের। ভ্রমণে বের হওয়ার আগে স্যুটকেসের চাকায় টেপ (Tape) পেঁচিয়ে নিচ্ছেন অনেকেই। একনজরে দেখলে মনে হতে পারে, মসৃণ ভাবে চলার জন্য তৈরি চাকার উপর টেপ লাগানো হলে সেটির স্বাভাবিক ঘূর্ণন ব্যাহত হতে পারে। কিন্তু তা সত্ত্বেও বহু ভ্রমণকারী কেন এই অদ্ভুত পদ্ধতিটি অনুসরণ করছেন? সত্যিই কি টেপ ব্যবহার করলে চাকা সুরক্ষিত থাকে, নাকি এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি?

কেন স্যুটকেসের চাকায় টেপ লাগাচ্ছেন যাত্রীরা

ধুলোবালি ও নোংরা থেকে সুরক্ষা: বর্ষায় কর্দমাক্ত রাস্তা বা ধূলোবালি ভরা জায়গায় ট্রলি ব্যাগ টানলে সরাসরি চাকার গায়ে নোংরা না জমে টেপের আস্তরণের উপর জমা হয়।

সহজ পরিষ্কার পদ্ধতি: সফর শেষে বাড়ি ফিরে কষ্ট করে চাকা ঘষে ঘষে পরিষ্কার করার বদলে নোংরা টেপটি শুধু তুলে ফেলে দিলেই চাকা আগের মতোই পরিষ্কার থাকে।

জীবাণু প্রতিরোধ: বিমানবন্দর বা স্টেশনের মেঝেতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া যাতে ঘরে না ঢোকে, তাই দরজার মুখেই টেপটি ছাড়িয়ে নেওয়া যায়।

হালকা দাগ এড়ানো: অমসৃণ মেঝের ঘর্ষণ বা স্ক্র্যাচ থেকে চাকার বাইরের অংশকে কিছুটা হলেও আড়াল করে এই টেপ।

টেপ লাগালে কি চাকার কার্যক্ষমতা নষ্ট হতে পারে?

১. যদি মোটা, ঢিলেঢালা বা অতিরিক্ত টেপ লাগানো হয়, তবে চাকা মেঝেতে ঠিকমতো বসবে না। ফলে ব্যাগ টানা কঠিন হয়ে পড়বে এবং ব্যালেন্স নষ্ট হবে।

২. টেপ তোলার পর চাকায় যদি আঠা লেগে থেকে তাতে আরও বেশি ধুলো-বালি আটকে চাকা ঘোরার প্রক্রিয়া জ্যাম হয়ে যেতে পারে।

৩. ভিজা বা অতিরিক্ত মসৃণ মেঝেতে নির্দিষ্ট কিছু টেপ গ্রিপ (Traction) কমিয়ে দেয়, যার ফলে চাকা ঘোরার বদলে মেঝেতে পিছলে যেতে পারে।

চাকাকে সুরক্ষিত রাখার নিরাপদ উপায়

সঠিক ভাবে টেপ ব্যবহার: সাময়িক প্রয়োজনে টেপ লাগাতে হলে শুধুমাত্র চাকার উপরের ঘূর্ণায়মান অংশে পাতলা করে লাগাতে হবে। এক্সেল বা চাকার ভিতরের যন্ত্রাংশে যেন আঠা না লাগে।

সঠিক পরিচর্যা: ভ্রমণের আগে ও পরে চাকার চাকাটি ভালো করে পরিষ্কার করুন। চাকার বিয়ারিংয়ে চুল, সুতো বা বালি আটকে থাকলে তা তুলে ফেলুন।

হুইল কভার: সিলিকন বা কাপড়ের তৈরি চাকার জন্য বিশেষ কভার অনলাইনে পাওয়া যায়। এগুলো চাকার ক্ষতি না করে সহজে খুলে ধোয়া যায়।

   

About

Popular Links

x