Monday, August 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

মন ফুরফুরে রাখতে অবশ্যই খেতে হবে যেসব খাবার

 শরীরে ভালো লাগা বা সুখের অনুভূতি তৈরি করার পেছনে মূলত চারটি হরমোন কাজ করে

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম

অনেক সময় কারণ ছাড়াই মন খারাপ হয়। সবকিছু ঠিকঠাক আছে, তাও যেন কী নেই, কী নেই এমন একটা ভাব। অনেকদিন ধরে এমন হতে থাকলে, অনেকেই কাউন্সেলিং করতে ছোটেন। কেউ হয়তো বাক্স-পেটরা গুছিয়ে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে।

যাদের সেই সুযোগ নেই, তাদের মন খারাপের কিছু নেই। কারণ, স্বাভাবিক খাওয়াদাওয়া, জীবনাচরণের সামান্য কিছু পরিবর্তনই এই মন খারাপের ভাব কমিয়ে দিতে পারে। 

আনন্দবাজার বলছে, শরীরে ভালো লাগা বা সুখের অনুভূতি তৈরি করার পেছনে মূলত চারটি হরমোন কাজ করে, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন এবং এন্ডোরফিন। সঠিক খাবার নির্বাচনের মাধ্যমে প্রাকৃতিকভাবেই এই হরমোনগুলোর নিঃসরণ বৃদ্ধি করা যেতে পারে। 

চলুন জেনে নেই, কোন কোন খাবারের মাধ্যমে প্রাকৃতিকভাবেই এই হরমোনগুলোর নিঃসরণ বাড়ে।

কলা

কলা হলো পটাশিয়াম এবং ট্রিপটোফ্যান এর উৎস। ট্রিপটোফ্যান শরীরে গিয়ে সেরোটোনিনে রূপান্তরিত হয়, যা মেজাজ স্থিতিশীল রাখতে এবং ভাল ঘুমে সাহায্য করে।

বাদাম ও বীজ

কাঠবাদাম, আখরোট, চিয়া বীজ এবং কুমড়ার বীজে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম থাকে। এগুলো মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এবং ডোপামিন তৈরিতে সহায়তা করে।

সামুদ্রিক মাছ

চর্বিযুক্ত মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। গবেষণায় দেখা গেছে, ওমেগা-৩ বিষণ্ণতা কমাতে এবং সেরোটোনিনের মাত্রা বৃদ্ধিতে কার্যকর।

ডিম ও দুধ

ডিমে থাকা কোলিন এবং প্রোটিন ডোপামিন তৈরিতে সাহায্য করে। এছাড়া রাতে এক গ্লাস হালকা গরম দুধ খেলে ভাল ঘুম হয়, যা পরদিন সকালে মেজাজ ভাল রাখে।

দই ও প্রোবায়োটিক খাবার

টক দই বা কিমচির মতো প্রোবায়োটিক খাবার অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে। শরীরের প্রায় ৯৫% সেরোটোনিন অন্ত্রে তৈরি হয়। তাই পেট ভাল থাকলে মনও ভাল থাকে।

ডার্ক চকলেট

জানেন কি, ডার্ক চকলেটে থাকা ফ্ল্যাভোনয়েড এবং ম্যাগনেসিয়াম মানসিক চাপ কমায়। এটি খাওয়ার সঙ্গে সঙ্গেই মস্তিষ্কে এনডোরফিন এবং ডোপামিন নিঃসৃত হয়, যা মুহূর্তেই মন ভাল করে দেয়।

বেরি জাতীয় ফল

আমলকি বা কালোজাম, স্ট্রবেরি বা বেরি জাতীয় খাবারে থাকে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট। এগুলো মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং মনকে চনমনে রাখে।

শুধু খাবার নয়, প্রতিদিন ১০-১৫ মিনিট রোদে থাকা (ভিটামিন ডি-এর জন্য) এবং নিয়মিত ব্যায়াম করা এই হরমোনগুলির কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয়।

   

About

Popular Links

x