• সোমবার, জুন ০৭, ২০২১
  • সর্বশেষ আপডেট : ১০:২১ রাত

রকমারিতে বিক্রয়ে শীর্ষে উপন্যাস 'শেষ'

  • প্রকাশিত ০৭:৩১ রাত এপ্রিল ১৭, ২০২১
শেষ
সৌজন্যে

বইটির লেখক জুনায়েদ ইভান বলেন, লেখালেখির অভ্যাস ছেলেবেলা থেকেই ছিল

জনপ্রিয় ব্যান্ডদল “অ্যাশেজ”-এর ভোকালিস্ট জুনায়েদ ইভান লিখেছেন তার প্রথম উপন্যাস “শেষ”। মুক্তি পাওয়ার আগেই দেশের শীর্ষতম অনলাইন বুক শপ রকমারিতে আগের সব রেকর্ড ভেঙ্গে প্রি-অর্ডারের ইতিহাস বদলে দিয়েছে এই উপন্যাসটি । 

অমর একুশে গ্রন্থমেলা-২০২১’এ প্রকাশের পরে, "শেষ" এখন রকমারির সেরা বিক্রিত উপন্যাস। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানায় অনলাইনে বই বিক্রেতা প্রতিষ্ঠানটি। ‘’শেষ ‘’উপন্যাসটি প্রকাশিত হয় কিংবদন্তী পাবলিকেশন থেকে । ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে বইটির তৃতীয় সংস্করণ। 

“শেষ” সম্পর্কে বলতে গিয়ে কিংবদন্তি পাবলিকেশনের স্বত্বাধিকারী অঞ্জন হাসান পবন বলেন, “পাঠকরা প্রচন্ড উৎসাহ নিয়ে বইটি সংগ্রহ করছেন। বইটি মুক্তির কিছুদিন পর থেকেই  রকমারিতে উপন্যাস ক্যাটাগরিতে বেস্ট সেলারের শীর্ষস্থান ধরে রেখেছে।”

বইটির লেখক জুনায়েদ ইভান বলেছেন, “লেখালেখির অভ্যাস ছেলেবেলা থেকেই ছিল। সেসব কখনো সাহিত্যের মাপকাঠিতে ফেলে চিন্তা করিনি। যে শব্দ আমার কানকে বধির করে দেয়, আমি সেই শব্দের একটা সুর দিতে চেয়েছি। সেটা কতখানি পেরেছি, বিচারের দায়ভার পাঠকের উপর বর্তায়।”  

উপন্যাসের বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, “আমি লিখতে চেয়েছি কিছু আলাদা মুহূর্তের কথা, কিন্তু ওরা একই সময়ের গল্প। গল্পের শুরুতে আমরা শিহাব নামে একজন লেখককে দেখতে পাই, যার লেখার বিষয়বস্তু ইলিউশন, ডিলিউশন ও হ্যালুসিনেশনকে ফিকশনে রূপান্তরিত করা।  তিনি একদিন তার রুমমেট হাসানকে আত্মহত্যা করতে বলেন। আলাপ আলোচনার এক পর্যায়ে তাদের ভেতরে একধরনের সমঝোতা হয়। হাসান আত্মহত্যা করবার জন্য ঘর থেকে দড়ি কিনতে বের হয়, কিন্তু সে ফিরে আসে একটি এ্যাকুরিয়াম নিয়ে। এই সূত্র ধরে গল্প এগোতে থাকে।”

50
Facebook 50
blogger sharing button blogger
buffer sharing button buffer
diaspora sharing button diaspora
digg sharing button digg
douban sharing button douban
email sharing button email
evernote sharing button evernote
flipboard sharing button flipboard
pocket sharing button getpocket
github sharing button github
gmail sharing button gmail
googlebookmarks sharing button googlebookmarks
hackernews sharing button hackernews
instapaper sharing button instapaper
line sharing button line
linkedin sharing button linkedin
livejournal sharing button livejournal
mailru sharing button mailru
medium sharing button medium
meneame sharing button meneame
messenger sharing button messenger
odnoklassniki sharing button odnoklassniki
pinterest sharing button pinterest
print sharing button print
qzone sharing button qzone
reddit sharing button reddit
refind sharing button refind
renren sharing button renren
skype sharing button skype
snapchat sharing button snapchat
surfingbird sharing button surfingbird
telegram sharing button telegram
tumblr sharing button tumblr
twitter sharing button twitter
vk sharing button vk
wechat sharing button wechat
weibo sharing button weibo
whatsapp sharing button whatsapp
wordpress sharing button wordpress
xing sharing button xing
yahoomail sharing button yahoomail