Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিপিজেএ বিজয় দিবস ক্রীড়া উৎসব দাবায় বিজয়ীরা

দাবা ইভেন্টে মোট ১৬ জন প্রতিযোগী অংশ নেন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:২০ পিএম

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যালয়ে চলছে ওয়ালটন-বিপিজেএ বিজয় দিবস ক্রীড়া উৎসব-২০২৩।  

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে সংগঠনের নিজস্ব মিলনায়তনে প্রতিযোগিতা শুরু হয়। দুপুরে অ্যাসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে দাবা ইভেন্টের চূড়ান্ত  রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। 

এই রাউন্ডে প্রথম হয়েছেন রবিউল ইসলাম নয়ন, দ্বিতীয় এম খোকন সিকদার এবং তৃতীয় হয়েছেন অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন। দাবা ইভেন্টে মোট ১৬ জন প্রতিযোগী অংশ নেন। 

আটটি ইভেন্টে  প্রতিযোগিতা চলে অ্যাসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে। এতে বিপিজেএ’র ১১২ জন পুরুষ ও নারী সদস্য অংশ নিচ্ছেন। 

ইভেন্টগুলো হলো- ক্যারম একক ও দ্বৈত, দাবা, শুটিং, ফুটবল, ১০০ মিটার স্প্রিন্ট, সিনিয়র সদস্যদের জন্য মিনি ম্যারাথন ও নারী সদস্যের জন্য লুডু।  প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

এই আয়োজনের ইভেন্ট পার্টনার জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

   

About

Popular Links

x