Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি ইউআইটিএস-এর শ্রদ্ধা

এদিন বিশ্ববিদ্যালয়ের ভাটারা ক্যাম্পাসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৫ পিএম

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসে ৫২’র ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ইউআইটিএস উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মো. ইয়াসিন আলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. তারিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক শুভ দাস, সহকারী প্রক্টর মো. মাসরুর ইসলাম, সহকারী প্রক্টর মেহেরাজুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এদিন বিশ্ববিদ্যালয়ের ভাটারা ক্যাম্পাসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

   

About

Popular Links

x