Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কান্তজিউ মন্দিরের অস্তিত্ব রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মন্দিরের দেবোত্তর ভূমিতে মসজিদ নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৯:২৪ পিএম

দিনাজপুরের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন কান্তজিউ মন্দিরের দেবোত্তর ভূমিতে অবৈধভাবে মসজিদ নির্মাণের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 

পরিষদের তিন সভাপতি ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে স্থানীয় সংসদ সদস্য জাকারিয়া জাকার তত্ত্বাবধানে কান্তজিউ মন্দিরের দেবোত্তর ভূমিতে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এই অবৈধ কাজের প্রধান উদ্যোক্তা হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা আরও বলেন, সংসদ সদস্য ও জেলা প্রশাসক সাম্প্রদায়িক সম্প্রীতিবিরোধী এই অপচেষ্টায় নিজেদের যুক্ত করে দেশের ভাবমূর্তি  বিনষ্টের ঘৃণ্য অপপ্রয়াসে লিপ্ত হয়েছেন যা নিঃসন্দেহে শান্তি-শৃঙ্খলার পরিপন্থী।

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণে কান্তজিউ মন্দিরের পবিত্রতা রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে পরিষদ।

   

About

Popular Links

x