Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নিয়ে সেমিনার

সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল

আপডেট : ২৭ জুন ২০২৫, ১২:০৭ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলিজ অনুষদের সব বিভাগের শিক্ষকদের জন্য “Road to BAETE Accredition” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ভার্চুয়াল ক্লাস রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বড় সম্পদ হলো এখানকার বেশিরভাগ শিক্ষক তরুণ। যারা আধুনিক প্রযুক্তির বিষয়ে দক্ষ। আধুনিক প্রযুক্তির উপকরণ সম্পর্কে সবচেয়ে বেশি তারা জানে। তরুণদের কাজ করার সুযোগ ও সক্ষমতা বেশি। তারা এই বিশ্ববিদ্যালয়কে দ্রুত আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে পারবে। তাদের লক্ষ্য হওয়া উচিত বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নিজেদের প্রতিষ্ঠানকে অন্তর্ভূক্ত করা। উচ্চ শিক্ষার সম্মানজনক অবস্থানে নিজেদের প্রতিষ্ঠানকে নিয়ে যাওয়া। এজন্য বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান যারা আন্তর্জাতিক মানের শিক্ষা কারিকুলাম ও ডিগ্রীকে স্বীকৃতি দেয় তাদের স্বীকৃতি অর্জন করতে হবে। তাদের স্বীকৃতির মানদণ্ড অর্জন করতে হবে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয়কে ধারণ করে এগিয়ে যেতে হবে।  সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব। সামনে আগানোর জন্য, সঠিকভাবে কাজ করার জন্য অনেক সীমাবদ্ধতা মধ্যেও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে, আর আগামীতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের কাজই হলো সীমাবদ্ধতাকে অর্জন করে সামনের দিকে এগিয়ে যাওয়া। সব সময় র‌্যাঙ্কিং দিয়ে মান অর্জিত না হলেও আমাদের লক্ষ্য হওয়া উচিত বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নিজেদের প্রতিষ্ঠানকে অন্তর্ভূক্ত করা। এজন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। তাদের এগিয়ে আসতে হবে, বেশি গবেষণা করতে হবে, নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিতে হবে। সম্মানজনক র‌্যাঙ্কিংয়ের জন্য বর্তমান প্রশাসন কাজ করছে।”

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো.শামীম আহসান বলেন, “আন্তর্জাতিক মান একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে তারা অনেকগুলো মানদণ্ড পূরণ করে বিশ্বপ্রতিষ্ঠান হয়ে ওঠে। সেজন্য ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এর স্বীকৃতি খুব প্রয়োজন। ২৫টি দেশ এর সদস্য।”

সেমিনারে আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো.শামীম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আই কিউ এসির অতিরিক্ত পরিচালক মো. আসফাকুর রহমান।

   

About

Popular Links

x