Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাগুরা জেলা কারাগারের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

এতিম শিশুদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৬:৪৩ পিএম

মাগুরা জেলা কারাগারের মানবিক উদ্যোগে জেলার রাহমানিয়া এতিমখানা মাদ্রাসার এতিম শিশুদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ জুন) সকাল ১০টায় মাগুরা সদর উপজেলার পুলিশ লাইন্স আখসেন্টার এলাকায় অবস্থিত রাহমানিয়া এতিমখানা প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

জেলা কারাগারের পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে মৌসুমি ফল কাঁঠাল, আম, কলা, চাল, মশুর ডাল, গরুর দুধ ও মিষ্টান্ন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার। এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মো. সাইদুর রহমান, জেলার আবিদ আহমেদ, ডেপুটি জেলার জাহিদ হাসান প্রমুখ।

রাহমানিয়া এতিমখানা মাদ্রাসার পরিচালক হাফেজ মো. মাহবুবুর রহমান ও সহকারী শিক্ষক মাওলানা রাকিবুল ইসলাম কারা কর্তৃপক্ষের এই উদার মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফোটাতে ও সামাজিক দায়বদ্ধতা থেকে মাগুরা জেলা কারাগার এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে, যা এলাকা বাসীর মাঝে প্রশংসিত হয়েছে।

   

About

Popular Links

x