Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সারারাত জেগে থাকার দিন আজ 

ব্যতিক্রমী এই দিনটি প্রতিবছর মে মাসের দ্বিতীয় শনিবার উদযাপিত হয়

আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:০১ পিএম

সারা রাত জেগে থাকার দিন আজ। দিনটির মূল উদ্দেশ্য শুধু রাত জাগা নয়, বরং গভীর ও নিস্তব্ধ রাতের সময়টা নিজেকে বোঝার, উপলব্ধি করার। 

ব্যতিক্রমী এই দিনটি প্রতিবছর মে মাসের দ্বিতীয় শনিবার উদযাপিত হয়। এই দিনটি শুধু বিনোদনের জন্য নয়, রাত জেগে কাজ করা মানুষদের প্রতিও সম্মান জানানোর একটি উপলক্ষ। 

চিকিৎসক, নিরাপত্তাকর্মী, সাংবাদিক, চালক, পাইলট, পুলিশসহ অনেক মানুষই রাত জেগে দায়িত্ব পালন করেন, যাতে মানুষের স্বাভাবিক জীবন সচল রাখতে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় শনিবার পশ্চিমা বিশ্ব এ দিবস পালন করে। বর্তমানে দিবসটি বিশ্বব্যাপীও উদযাপন করতে শুরু করে বিভিন্ন দেশের মানুষ। 

ইতিহাস বলছে, মানুষের রাত জাগার অভ্যাস অনেক পুরনো। একসময় নিরাপত্তার জন্য মানুষ রাতে জেগে থাকতো। পরে বিদ্যুত ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে রাতের জীবনও বদলে যায়। এখন অনেকের জীবনেই রাত জাগা নিয়মিত একটা বিষয়। 

বিশেষ দিনটি উপভোগের জন্য অনেকে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটান, নতুন স্মৃতি তৈরি করেন। এদিন কেউ রাতভর সিনেমা দেখে, কেউ আবার মধ্যরাতে পছন্দের খাবার রান্না করে, কেউবা প্রিয়তমাকে সঙ্গে নিয়ে রাতের শহর ঘুরতে বের হয়। 

মাঝে মধ্যে রাত জাগা ক্ষতিকর না হলেও নিয়মিত কম ঘুম শরীরের জন্য ক্ষতিকর। তাই রাত জাগার পর পর্যাপ্ত বিশ্রাম নেয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

তবে রাতজাগা পেশাজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের রাতটি জেগে থাকতেই পারেন। কারণ- আজ রাত জাগার দিন। 

   

About

Popular Links

x