Monday, June 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

চিড়িয়াখানা থেকে বিএলআরআইয়ে গেলো  ‘ডোনাল্ড ট্রাম্প’

 আপাতত ১৪ দিনের প্রাথমিক কোয়ারেন্টিনে আছে ‘ডোনাল্ড ট্রাম্প’

আপডেট : ২২ জুন ২০২৬, ০৫:৪০ পিএম

আলোচিত অ্যালবিনো মহিষ “ডোনাল্ড ট্রাম্প”কে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) নেওয়া হয়েছে।

রবিবার (২২ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে মহিষটি হস্তান্তর করা হয়। এখন থেকে মহিষটি গবেষণার কাজে বিএলআরআইয়েই থাকবে বলে জানা গেছে।

মহিষটি দেখাশোনার জন্য বিএলআরআই কর্তৃপক্ষ মহিষ উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যের কমিটি গঠন করেছে।

ড. গৌতম কুমার দেব জানান, ষাঁড় মহিষটি গবেষণার জন্য হস্তান্তর করা হয়েছে। এই জাতের মহিষ আকর্ষণীয় হওয়ায় মূলত এর জাত উন্নয়নে গবেষণা করা হবে বলেও জানান তিনি।

 আপাতত মহিষটি ১৪ দিনের প্রাথমিক কোয়ারেন্টিনে রয়েছে।

   

About

Popular Links

x