Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

থাইল্যান্ডের ভিসায় যুক্ত হচ্ছে নতুন দুই শর্ত

আগামী ৩১ আগস্ট থেকে শর্ত দু‌টি কার্যকর হবে

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০২:১৪ পিএম

থাইল্যান্ডের ভিসা আবেদনে যুক্ত হচ্ছে নতুন দুই শর্ত। আগামী ৩১ আগস্ট থেকে শর্ত দু‌টি কার্যকর করা হবে। 

সম্প্রতি ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) থেকে ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) আবেদনকারীদের জন্য অতিরিক্ত কিছু নথি জমা দেওয়া বাধ্যতামূলক।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের জমা দিতে হবে -

  • যে দেশ থেকে ভিসার আবেদন করা হচ্ছে, সেই দেশের স্থায়ী বসবাসের প্রমাণপত্র।
  • আবেদনকারীর নিজ দেশের অথবা স্থায়ী বসবাসের দেশের ইস্যু করা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা কোনো অপরাধমূলক রেকর্ড নেই-এমন সরকারি নথি। 

মূল ভাষার পাশাপাশি ইংরেজি অনুবাদসহ নথি জমা দিতে হবে। কর্তৃপক্ষ আবেদনকারীদের ভিসার আবেদন জমা দেওয়ার আগে সম্পূর্ণ প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা যাচাই করার পরামর্শ দিয়েছে।

ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) সম্পর্কে আরও তথ্য জানতে বা আবেদন করতে থাইল্যান্ডের সরকারি ই-ভিসা পোর্টাল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।  

ডিটিভি হলো একাধিকবার প্রবেশাধিকার সুবিধাসম্পন্ন একটি ভিসা, যার মাধ্যমে নির্দিষ্ট শ্রেণির ব্যক্তিরা থাইল্যান্ডে দীর্ঘ সময় অবস্থান করতে পারেন।

ভিসা ফি পরিশোধের পূর্বে রয়্যাল থাই দূতাবাস থেকে ডিটিভি আবেদনের অনুমোদন নিতে হবে। কাজ, মুয়াই থাই কোর্স, থাই রান্নার ক্লাস, ক্রীড়া প্রশিক্ষণ, দীর্ঘমেয়াদি চিকিৎসা, সেমিনার ও সংগীত উৎসবসহ বিভিন্ন উদ্দেশ্যে এই ভিসার আবেদন করা যায়।

ডিটিভি ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং ২০ বছরের কম বয়সী নির্ভরশীল সন্তানরাও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এই ভিসায় প্রতিবার থাইল্যান্ডে সর্বোচ্চ ১৮০ দিন অবস্থান করা যায়। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই অবস্থানের মেয়াদ একবার বাড়ানো সম্ভব। ভিসার মেয়াদ থাকা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী একাধিকবার থাইল্যান্ডে প্রবেশ করা যাবে।

   

About

Popular Links

x