Wednesday, October 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রবাসীদের সুখবর দিলো সৌদি

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০২:১০ পিএম

পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজ করছে দেশটির সরকার। নতুন নিয়মে দক্ষ বিদেশি কর্মীদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সঙ্গে নেওয়ার সুযোগ থাকছে।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, মঙ্গলবার (৬ অক্টোবর)  দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়টির মতে, দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং দক্ষ বিদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। 

নতুন নিয়ম অনুযায়ী, দক্ষ বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে আনার সুযোগ পাবেন। পরিবারের সদস্যদের প্রবেশ ভিসা কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলাকালীনই পাওয়ার সুবিধা থাকবে।

তবে এ সুবিধা পেতে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। 

   

About

Popular Links

x