গুজরাটের পিপাভাও বন্দরে সিংহের দলটিকে ঘুরে বেড়াতে দেখা যায়
ভারতের গুজরাটের আমরেলিতে শিকারের সন্ধানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহের পরিবার। তাদের দেখে যে কারো মনে হতেই পারে স্বপরিবারে শহর ভ্রমণে বেড়িয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি ২৪ঘন্টা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, খাবারের সন্ধানে সোমবার (৫ জুলাই) রাতে গুজরাটের পিপাভাও বন্দরে পূর্ণবয়স্ক ও শাবকসহ ৫ সিংহের একটি দলকে ঘুরে বেড়াতে দেখা যায়। সিংহের দলকে ঘুরে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বন্দরের বাসিন্দারা। সকলে ঘরের ভিতরে থাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে সিংহের দল পুনরায় জঙ্গলে ফিরে যায়। সিংহ ঘুরে বেড়ানোর বিষয়টি বন দফতরকে জানালে খবর পেয়েই বন দফতরের কর্মীরা সিংহের খোঁজে নামেন।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সলেও জুনাগড়ে রাতের বেলায় লোকালয়ে সিংহের দলকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। প্রবল বৃষ্টিতে সিংহের দল ঘুরে বেড়াচ্ছে লোকালয়ে। সেই ছবি এবং ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল।
মতামত দিন