Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘুমের আগে সুখি দম্পতিরা যা করেন

দাম্পত্য জীবনে সুখ অপরিহার্য। তবে এক্ষেত্রে স্বামী-স্ত্রীকে অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়ম-শৃঙ্খলা

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৬:৩১ পিএম

দাম্পত্য জীবনে সুখ অপরিহার্য। তবে এক্ষেত্রে স্বামী-স্ত্রীকে অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়ম-শৃঙ্খলা। এসব নিয়ম দিনে কিংবা রাতে-সবসময় মেনে চলার প্রয়োজন পড়তে পারে।  

কিছু বিষয় রয়েছে যেগুলো ঘুমের আগে সুখি দম্পতিরা করে থাকেন। ভারতীয় ওয়েবসাইট টাইমস অব ইন্ডিয়া এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।  

এক সময় ঘুমাতে যাওয়া 

সুখি দম্পতিরা সারা দিন ব্যস্ত থাকলেও অন্তত রাতে একসঙ্গে ঘুমাতে যান। কাজের কারণে সারাদিন দুজনের সময় মেলে না। একসঙ্গে থাকতে তাই তারা রাতে ঘুমের সময়কে কাজে লাগান। এতে মন-শরীর দুটোই ভালো থাকে। 

অফিসের কাজ ঘুমের আগে করেন না

অনেকেই অফিসের কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন। সারাক্ষণ অফিস নিয়ে চিন্তিত থাকার পর রাতে ঘুমের আগেও যদি এটি করেন তাহলে দাম্পত্য তেমন সুখের হয় না।

রাগ নিয়ে ঘুমাতে যান না 

সুখি দম্পতিরা কখনোই রাগান্বিত অবস্থায় ঘুমাতে যান না। বিশেষজ্ঞরা বলেন, নেতিবাচক আবেগ কেবল ঘুমের অসুবিধা করে না; মনের উপরও বাজে প্রভাব ফেলে।

ঘুমানোর আগে ফোন ব্যবহার করেন না 

ঘুমের আগে ফোন কল বা টেক্সট করা থেকে সুখি দম্পতিরা নিজেদের দূরে সরিয়ে রাখেন। অন্তত ঘুমানোর আগে তো অবশ্যই। তারা কেবল খুব গুরুত্বপূর্ণ ফোন বা ম্যাসাজের উত্তরই দেন সে সময়।

ল্যাপটপ, কম্পিউটার থাকে না শোবার ঘরে

শোবার ঘর হলো এমন একটি জায়গা যেখানে দম্পতিরা নিজেদের মতো সময় কাটান। এখানে ল্যাপটপ বা কম্পিউটার রাখা মানেই নিজেদের সময় অন্যকে দেওয়া। তাই সুখি দম্পতিরা শোবার ঘরকে এসব মুক্ত রাখার চেষ্টা করেন।

   

About

Popular Links

x