Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উত্তরা থেকে আগারগাঁও গেলো স্বপ্নের মেট্রোরেল

বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলক চালানো হয়

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১১:২৬ এএম

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে (পারফরম্যান্স টেস্ট) চলছে মেট্রোরেলের।

রবিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যাত্রা শুরু করে মেট্রোরেল। তবে মেট্রোরেলের এ অংশে যাত্রী পরিবহন করা হবে ২০২২ সালের ডিসেম্বরে।

জানা গেছে, গত ২৯ আগস্ট প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক চলে মেট্রোরেল। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলছে। 

বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলক চালানো হয়।

   

About

Popular Links

x