Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন হাজী সেলিম

সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের প্রথমবর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়ার সময় কাঠগড়ায় তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। 

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের কাঠগড়ায় তোলার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। হলফনামায় স্বাক্ষর নিতে চাইলে তিনি স্বাক্ষর করতে না পারায় টিপ সই নিয়ে আদালতে তার পক্ষে হলফনামা দাখিল করেন আইনজীবী প্রাণ গোপাল নাথ।

এর আগে রবিবার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সাইফুল্লাহ হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় হাজি মোহাম্মদ সেলিমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করে নিহতের বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন।

   

About

Popular Links

x