Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রী: যাকেই প্রার্থী দিই তাকে ভোট দেবেন, নৌকা জিতবেই

শেখ হাসিনা বলেন, ‘যাকেই প্রার্থী করি- সেটা কানা-খোঁড়া যেই হোক, তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন’

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম

আগামী নির্বাচনের তফসিল যেকোনো সময় ঘোষণা করা হতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আগামী নির্বাচনের তফসিল যেকোনো সময় ঘোষণা হবে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে, যাকেই প্রার্থী করি- সেটা কানা-খোঁড়া যেই হোক, তাকে নৌকায় মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।”

শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আরামবাগে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “এবার নৌকা জিতবে। এ দেশের মানুষ যেন উন্নত জীবন পায়, সেটাই চাই।”

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, “বিএনপি-জামায়াত যেন দেশের মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে মারতে না পারে, অত্যাচার করতে না পারে, তার জন্য সজাগ থাকতে হবে।”

আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানো হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এরপর ২০০৯ সালে ক্ষমতায় আসার পরেও বেতন বাড়ানো হয়েছে। যে কারখানা আপনাদের রুটি-রুজি দেয়, শ্রম দিয়ে পয়সা কামাই করেন, সেই কারখানা ভাঙচুর করলে আল্লাহও নারাজ হবে। আপনাদের যা প্রয়োজন হয়, অসুবিধা আমরা দেখি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আজ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করলাম। এ মেট্রোরেল ঢাকাবাসীর জন্য উপহার। তবে মেট্রোরেল ব্যবহারে আমাদের যত্নবান হতে হবে, যাতে এটির ক্ষতি না হয়।”

তিনি বলেন, “এই ঢাকার মানুষের জন্য আমরা মেট্রোরেল নিয়ে এসেছি। যারা উত্তরায় বসবাস করেন তারা মাত্র ৪০ মিনিটে প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল আসা যাওয়া করতে পারবেন। ইতোমধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রতিদিন গড়ে ২৫ হাজার যাত্রী চলাচল করছেন। আমি মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত এ মেট্রোরেল বর্ধিত করেছি। সেটার কাজও চলছে।”

   

About

Popular Links

x