Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সংরক্ষিত ৪৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

মোট ১,৫৫৩ জন নারীর মধ্য থেকে এই ৪৮ জনকে বেছে নিয়েছে আওয়ামী লীগ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গণভবনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এবার মোট ১,৫৫৩ জন প্রার্থী সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে থেকে যাচাই-বাছাই করে ৪৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

আগামী রবিবার (১৮ ফেব্রুয়ারি) চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেবে দলটি।

এদিন সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতবিনিময় করেন। পরে তার সভাপতিত্বে গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

যে ৪৮ জন মনোনয়ন পেয়েছেন

রেজিয়া ইসলাম- পঞ্চগড়

দ্রৌপদি বেবি আগরওয়াল- ঠাকুরগাঁও

আসিকা সুলতানা- নীলফামারী

ডা. রোকেয়া সুলতানা- জয়পুরহাট

কোহেলি কুদ্দুস- নাটোর

জারা জেবিন মাহমুদ- চাঁপাইনবাবগঞ্জ

রুনু রেজা- খুলনা

ফরিদা আক্তার বানু- বাগেরহাট

মোসামৎ ফারজানা সুমি- বরগুনা

খালেদা বানু- ভোলা

নাজনীন নাহার রশীদ- পটুয়াখালী

ফরিদা ইয়াসমিন- নরসিংদী

উম্মে ফারজানা সাত্তার- ময়মনসিংহ

নাদিয়া বিনতে আমিন- নেত্রকোনা

মাহফুজা সুলতানা- জয়পুরহাট

পরভীন জামান কল্পনা- ঝিনাইদহ

অ্যারোমা দত্ত- কুমিল্লা

লায়লা পারভীন- সাতক্ষীরা

মুন্নুজান সুফিয়ান- খুলনা

বেধুরা আহমেদ সালাম- গোপালগঞ্জ

শবনম জাহান- ঢাকা

পারুল আক্তার- ঢাকা

সাবেরা বেগম- ঢাকা

শাম্মী আহমেদ- বরিশাল

নাহিদ ইজহার খান- ঢাকা

ঝরনা হাসান- ফরিদপুর

ফজিলাতুন্নেছা- মুন্সীগঞ্জ

সাহিদা তারেক দিপ্তী- ঢাকা

অনিমা মুক্তি গোমেজ- ঢাকা

শেখ আনারকলি- ঢাকা

মাসুদা সিদ্দিক- নরসিংদী

তারানা হালিম- টাঙ্গাইল

বেগম শামসুন্নাহার- টাঙ্গাইল

মেহের আফরোজ- গাজীপুর

অপরাজিতা হক- টাঙ্গাইল

হাসিনা বারি চৌধুরী- ঢাকা

নাজমা আক্তার- গোপালগঞ্জ

ফরিদুন্নাহার লাইলী- লক্ষ্মীপুর

কানন আরা বেগম- নোয়াখালী

শামীমা বারী- চট্টগ্রাম

ফারিয়া খানম- নোয়াখালী

দিলারা  ইউসুফ- চট্টগ্রাম

ওয়াশিকা আয়েশা খান- চট্টগ্রাম

ডরোথি তঞ্চঙ্গ্যা- রাঙামাটি

সানজিদা খানম- ঢাকা

নাসিমা জামান- রংপুর

দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি। গত ৬ ফেব্রুয়ারি থেকে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ, যা শেষ হয় গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায়।

পরে এক প্রেস ব্রিফিংয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আপিল দায়ের ২২ ফেব্রুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ হবে ১৪ মার্চ।

   

About

Popular Links

x