Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে?

বাম দলগুলোর আন্দোলন সম্পর্কে তিনি বলেন, তারা কাকে ক্ষমতায় আনতে চায় তা কিন্তু স্পষ্ট নয়

আপডেট : ০২ মে ২০২৪, ০৪:৩৫ পিএম

বামপন্থি দলগুলোর প্রতি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রশ্ন রেখেছেন, “তারা আমাকে উৎখাত করতে চায়, তাহলে কে আসবে আমার পরে? তারা কি এটা ঠিক করেছে? কে আসবে ক্ষমতায়? কে কাজ করবে ক্ষমতায়? তারা কাকে আনতে চায়?”

সম্প্রতি প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার (২ মে) দুপুরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সরকারবিরোধী জোট ও তাদের আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “তারা কাকে ক্ষমতায় আনতে চায় তা কিন্তু স্পষ্ট নয়। এ কারণেই তারা জনগণের সাড়া পাচ্ছে না।”

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, “বাম চলে গেছে ৯০ ডিগ্রি ঘুরে। তারা ৯০ ডিগ্রি ঘুরে গেছে। আমার একটা প্রশ্ন, বিশেষ করে যারা অতি বাম, সব সময় মনে করি তারা প্রোগ্রেসিভ দল, তারা খুবই গণমুখী দল ইত্যাদি। সেখানে আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে। পরবর্তীতে কে আসবে তাহলে, সেটা কি ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন।”

চলমান রাজনৈতিক কর্মসূচির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আন্দোলন করে যাচ্ছে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। প্রতিদিন অনলাইনে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। যারা আন্দোলন করছে করুক, তাদের তো বাধা দিচ্ছি না।”

আরেক প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, “আমার শক্তি জনগণ। জনগণ যতদিন চায় আমি ক্ষমতায় থাকব।”

   

About

Popular Links

x