Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার পদত্যাগের ডাক দিয়েছিল বিএনপি ও তাদের জোটসঙ্গী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছিল বিএনপি ও তাদের জোটসঙ্গী। সরকার পতনের পর আবারও জোটসঙ্গীদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি।  

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

প্রথম ধাপে ন্যাপ ভাসানীর সঙ্গে এ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান মো. আজহারুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যদের প্রতিনিধি দল।

এরপর বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক হয়। এতে দলটির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারীর নেতৃত্বে ১২ সদস্যদের প্রতিনিধি দল অংশ নেয়।

উভয় বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি ও দলটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অংশ নেন।

   

About

Popular Links

x