Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘরে কিংবা বাইরে, মোবাইলেই বিশ্বকাপ দেখা যাবে যেভাবে

কর্মব্যস্ত মানুষ যেকোনো জায়গায় বসে স্মার্টফোনে সরাসরি খেলা দেখতে পারবেন

আপডেট : ০৯ জুন ২০২৬, ০১:৪৬ পিএম

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার নিয়ে সব ধরনের অনিশ্চয়তা কেটে গেছে। দেশের কোটি কোটি ফুটবল ভক্তদের জন্য এবার টেলিভিশন এবং মোবাইল - দুই  মাধ্যমেই খেলা দেখার শতভাগ প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সবকটি ম্যাচ এবার হাতের মুঠোয় থাকা স্মার্টফোনেই সরাসরি উপভোগ করা যাবে।   

টেলিভিশনের সামনে বসার সময় না থাকলেও কর্মব্যস্ত মানুষ যেকোনো জায়গায় বসে স্মার্টফোনে খেলা দেখতে পারবেন, সেজন্য দেশের শীর্ষ ওটিটি প্ল্যাটফর্মগুলো বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং করার দায়িত্ব নিয়েছে।

টফি অ্যাপ: বাংলালিংকের জনপ্রিয় ওটিটি অ্যাপ ‘টফি’-তে হাই-ডেফিনিশন কোয়ালিটিতে বিশ্বকাপের ম্যাচগুলো লাইভ দেখা যাবে।

বায়োস্কোপ: গ্রামীণফোনের ওটিটি প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’ অ্যাপ বা ওয়েবসাইটেও ফুটবলপ্রেমীরা সরাসরি লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন।

টি স্পোর্টস অ্যাপ: টি স্পোর্টসের নিজস্ব অফিশিয়াল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমেও খেলা দেখার সুবিধা থাকবে।

এছাড়া, এবারের বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি এবং ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসও ম্যাচগুলো সম্প্রচার করবে। তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে একটি কনসোর্টিয়াম গঠন করে ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব সংগ্রহ করেছে।

   

About

Popular Links

x