প্রতি বছরের ন্যায় বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে ৯ থেকে ১০-এ চলে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
তবে টেস্ট ও টি-২০ র্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিংয়ে নয়ে ছিল বাংলাদেশ, এখনও নয়েই আছে। তবে টি-২০ র্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থান নয়ে থাকলেও ৪ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। টি-২০ র্যাঙ্কিংয়ে আফগানিস্তান ও জিম্বাবুয়ে বাংলাদেশের পরে আছে।
হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে টেস্টে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তবে উন্নতি হয়েছে ইংল্যান্ডের। ৪ থেকে ২-এ ওঠেছে বাটলাররা। চার থেকে তিনে ওঠে এসেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা। ভারত তিন থেকে চারে নেমে গেছে।
তবে ওয়ানডে ও টি-২০ র্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের দল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ২ থেকে ৩-এ নেমে গেছে। তিন থেকে দুইয়ে ওঠেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার পূর্বের র্যাঙ্কিং ৬ থেকে ৪-এ ওঠেছে। পাকিস্তান চার থেকে পাঁচে গেছে। দক্ষিণ আফ্রিকা ছয় থেকে সাতে গেছে। সাত থেকে আটে গেলে ইংল্যান্ড। আফগানিস্তান আট থেকে সাতে উঠে এসেছে। ওয়েস্ট ইন্ডিজ ১০ থেকে নয়ে এসেছে।
টি-২০ র্যাঙ্কিংয়ে প্রথম ছয় দলের অবস্থান একই আছে। ভারত শীর্ষে, দুইয়ে অস্ট্রেলিয়া, তিনে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড, পাঁচে ওয়েস্ট ইন্ডিজ ও ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা আট থেকে সাতে এসেছে। সাত থেকে আটে গেছে পাকিস্তান। নয় ও দশে রয়েছে যথাক্রমে বাংলাদেশ ও আফগানিস্তান।



