জীবনে আর কখনো হয়তো এ সুযোগ আসবে না_ এমন টা ভেবেই কান্না জুড়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষুদে এক ভক্ত। কিন্তু, সুযোগ নিজে এসে বুকে জড়িয়ে আলিঙ্গন করেছে তাকে।
বালকটি যখন নিরাপত্তাকর্মীদের চোখ গলিয়ে টিম বাসের কাছে পৌঁছেছে, ততক্ষণে যে স্বপ্নের নায়ক ‘সিআর-সেভেন’ বাসের সিটে বসে পড়েছেন। তবে শিশুটির কান্না দেখতে না পেরে নেমে তার কাছে গেছেন রোনালদো।
ডেইলি মেইলের বরাতে জানা গেছে, বাস থেকে নেমে ক্ষুদে ভক্তর সাথে ‘হাই-ফাইভ’ করেছেন এই পর্তুগীজ তারকা। এরপর তাকে বুকে জড়িয়ে ধরেন আর ছবি উঠাবার আগে শিশুটির গাল বেয়ে গড়িয়ে আসা কান্নার জলও মুছে দেন হাত দিয়ে।
এরপর শিশুটির গায়ে থাকা সিআর-সেভেনের জার্সিতে অটোগ্র্যাফ দিয়েছেন তিনি। কোনো রকম তাড়া ছিলো না রোনালদোর মাঝে, মনে হচ্ছিলো এই ভক্তের সাথে সময় কাটাতেই এসেছিলেন এখানে।

এর আগে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হবার সময় লিসবন এয়ারপোর্টে এক ক্ষুদে ভক্তকেও এভাবে বুকে নিয়েছেন তিনি।
স্পেনের সাথে দূর্দান্ত পার্ফরম্যান্সের পর শুক্রবার আবারো সেই ঘটনার পূণরাবৃত্তি ঘটালেন ৫বারের ব্যালান ডি’অর জেতা এ ফুটবলার।
স্পেনের বিপক্ষে হ্যাট্রিকের ম্যাচে ৪র্থ ফুটবলার হিসেবে ৪ টি ওয়ার্ল্ডকাপে গোল করার রেকর্ড গড়েছেন তিনি। অন্যদিকে একমাত্র খেলোয়াড় হিসেবে ৮টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করবার অনন্য রেকর্ডের মালিকানাও পেলেন একই দিনে।
মতামত দিন