শনিবার (২০ মার্চ) ক্রিকফ্রেনজি.কমে দেওয়া খোলামেলা এক ফেসবুক সাক্ষাৎকারে এ কথা বলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার
বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সেরা প্রেসিডেন্ট হবার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “আমার কাছে মনে হয়, কখনও যদি বিসিবির সভাপতির মত পদে যেতে পারি তাহলে আমি যে কাজ করব ওটা বাংলাদেশের আর কেউ করতে পারবে না। অবশ্যই, ক্রিকেটে থাকলে আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ আসলে আমি হতে চাইব। আমি জানি, আমি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবো। খুব ভালোভাবে বিশ্বাস করি, আমার পক্ষে এটা সম্ভব।”
শনিবার (২০ মার্চ) ক্রিকফ্রেনজি.কমে দেওয়া খোলামেলা এক ফেসবুক সাক্ষাৎকারে এ ভবিষ্যতের এ ইচ্ছার কথা জানান তারকা এ ক্রিকেটার।
তিনি আরও জানান, “আমি জানি যে আমিই হবো 'বিসিবির ইতিহাসের সেরা প্রেসিডেন্ট' এবং এটা আমি খুব ভালো ভাবেই বিশ্বাস করি যে আমার পক্ষে সেটা সম্ভব।”
বর্তমানে তৃতীয় সন্তান জন্মের পর দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। সম্প্রতি তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে না খেলে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন।
ক্রিকেটার হিসেবে দেশের বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন অবশ্য নতুন কিছু নয়। প্রতিবেশী দেশ ভারতে বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটির সাবেক ক্রিকেটার গ্রায়াম স্মিথ।
মতামত দিন