রশিদ বর্তমানে দ্য হানড্রেড টুর্নামেন্টে অংশ নিতে ইংল্যান্ডে অবস্থান করছেন
নিজ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত আফগান স্পিনার রশিদ খান। দেশে থাকা পরিবারকে বের করে আনতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
সোমবার (১৬ আগস্ট) ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাজধানী কাবুল তালেবানদের হাতে চলে যাওয়ায় কাবুল বিমানবন্দর থেকে অন্যদেশে বিমান চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে। এয়ারপোর্ট থেকে সবসময় মিলছে না বিমান। তারকা এই লেগস্পিনার রশিদ বর্তমানে দ্য হানড্রেড টুর্নামেন্টে অংশ নিতে ইংল্যান্ডে অবস্থান করছেন।
এক সাক্ষাৎকারে কেভিন পিটারসন জানিয়েছেন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে অনেকক্ষণ তিনি ও রশিদ আলোচনা করেন। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে রশিদ অত্যন্ত চিন্তিত। সে তার পরিবারকে দেশ থেকে বের করতে পারছে না চাপের মধ্যে আছেন এবং এরপরও সে এমন একটি পারফরম্যান্স দেখিয়েছে.. কিন্তু এমন পারফরম্যানসের দিনও খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি রশিদকে। এই বিষয়গুলো ভুলে যেতে এবং তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমি মনে করি সম্ভবত এটি এখন পর্যন্ত হান্ড্রেডের সবচেয়ে হৃদয়গ্রাহী গল্পগুলোর একটি।
উল্লেখ্য,রবিবার স্থানীয় সময় রাতে তালেবানরা যখন আফগানিস্তানের পূর্ণ দখল নিয়ে নেয়, তখন নটিংহ্যামের মাঠে বল হাতে ঘূর্ণি জাদু দেখাচ্ছিলেন রশিদ। ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নিজের কোটার ২০ বলে মাত্র ১৬ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট। যার সুবাদে তার দল ট্রেন্ট রকেটস পেয়েছে দুর্দান্ত এক জয়।
মতামত দিন