সংবাদ সম্মেলনের সামনের সারিতে বসেছিলেন এমন এক ব্যক্তি মেসির ব্যবহৃত টিস্যু পেপারটি খুঁজে বের করেন
সদ্যই আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি নিজের শৈশব ক্লাব বার্সেলোনা থেকে বিদায় নিয়ে বিশ্বব্যাপী ঝড় সৃষ্টি করেছে। এমনকি প্রিয় ক্লাব থেকে মেসির কান্নারত বিদায়ের দৃশ্য কাঁদিয়েছে সারা বিশ্বের ভক্তদেরও।
তবে এবার মেসি আলোচনা এসেছেন তার কান্নারত সেই টিস্যু পেপারের কারণে। বার্সা থেকে বিদায়ের সেই কান্নাভেজা টিস্যুর মূল্য উঠেছে ১০ লাখ ডলার।
দ্য নাইটি মিনিটের প্রতিবেদনে বলা হয়, মেসি যখন ক্লাব ছাড়ার সময় তার অনুভূতি প্রকাশ চোখের জলে প্রকাশ করছিলেন তখন তার স্ত্রী আন্তোনেলা তাকে তার দিকে টিস্যু পেপারটি এগিয়ে দিয়েছিলেন।
কমপ্লিট স্পোর্টস অনুসারে, সংবাদ সম্মেলনের সামনের সারিতে বসেছিলেন এমন এক ব্যক্তি মেসির ব্যবহৃত টিস্যু পেপার বের করতে পেরেছিলেন।
অন্যদিকে, পিএসজি মেসিকে ক্লাবে নেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই দোকানে এবং অনলাইনে প্রায় এক কোটি জার্সি বিক্রি করে ফেলেছে।
মতামত দিন