সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে বিবেচিত পেলে ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে কোলন টিউমারের অস্ত্রোপচারের পর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রাখা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে- জ্ঞান ফিরেছে ব্রাজিলিয়ান কিংবদন্তির, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
পেলের মেডিকেল টিম একটি বিবৃতিতে বলেছে, “তিনি সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে কথা বলছেন।”
৮০ বছর বয়সী পেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, বন্ধুরা, আমি প্রতিদিন আরও সুস্থ হয়ে উঠছি। আবার খেলতে নামবো। তবে তার আগে আরও কিছু দিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।
গত ৩১ আগস্ট থেকেই হাসতাপাতালে চিকিৎসা নিচ্ছেন পেলে। রুটিন টেস্টে তার শরীরে ধরা পড়ে টিউমার। তবে সেটা ক্যান্সার কিনা, জানা যায়নি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে বিবেচিত, পেলের আসল নাম এডসন আরান্তেস ডো নাসিমেন্টো। ইতিহাসে একমাত্র খেলোয়াড় পেলে যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন (১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০)।
গত কয়েক বছর ধরেই শরীরটা ভালো যাচ্ছে না পেলের। ২০১৫ সালে ছয় মাসের মধ্যে দুইবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর প্রোস্টেটের অস্ত্রোপচার করান। ২০১৯ সালে মূত্রতন্ত্রের সংক্রমণের কারণে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।
মতামত দিন