স্মার্টফোনে ব্যবহৃত বহুল জনপ্রিয় চিপসেট 'স্ন্যাপড্রাগন' কোয়ালকমেরই তৈরি
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহৃত বহুল জনপ্রিয় চিপসেট “স্ন্যাপড্রাগন”-এর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম ইনকর্পোরেটেড এবার বৈদ্যুতিক গাড়ির চিপ সরবরাহ করার ঘোষণা দিয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন রেনল্ট এসএ বৈদ্যুতিক গাড়ির ডিজিটাল ড্যাশবোর্ডের জন্য একটি “কি কম্পিউটিং চিপ” সরবরাহ করবে তারা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-স্যান দিয়েগো ভিত্তিক প্রতিষ্ঠানটি, মোবাইল ফোনে বিশ্বের প্রধান সেমিকন্ডাক্টর সরবরাহকারী। বর্তমানে তরা চিপগুলোর সঙ্গে যানবাহনও যুক্ত করার চেষ্টা করছে যা একই সময়ে ড্যাশবোর্ড এবং “ইনফোটেইনমেন্ট” সিস্টেমগুলোকে পরিচালনা করতে পারে।
জানা গেছে, এ বছরের শুরুতে জেনারেল মোটরস কোম্পানির সঙ্গে কোয়ালকমের একটি চুক্তি হয়েছে।
কোয়ালকম কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমকে শক্তিশালী করতে রেনল্টের মেগানে ই-টেক ইলেকট্রিক চিপের পাশাপাশি গুগলের সফটওয়্যার ব্যবহার করবে তারা।
ধারণা করা হচ্ছে, মেগানে ই-টেক ইলেকট্রিক গাড়িটি এ মাসে মিউনিখে অনুষ্ঠিত আইএএ মোবিলিটি ২০২১ অটোমোটিভ ট্রেড শো-তে উন্মোচন করা হবে।
মতামত দিন