Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে: যেভাবে পাবেন ৫ দিন মেয়াদি ১ জিবি ডেটা

প্রত্যেক গ্রাহক একবারের জন্য ফ্রি ইন্টারনেট নিতে পারবেন

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১২:১৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) “ফ্রি ইন্টারনেট ডে” পালন করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ উপলক্ষে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান।

তিনি জানান, ৩ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং ৮ জুলাই বিটিআরসির ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে ৯ জুলাই মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নির্দেশনায় বলা হয়, ১৮ জুলাই তারিখে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে একবারের জন্য ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট ফ্রি দিতে হবে।

যেভাবে পাবেন ফ্রি ইন্টারনেট

বিটিআরসি জানিয়েছে, ফ্রি ইন্টারনেট সুবিধা নিতে গ্রাহকদের নিজ নিজ অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

  • গ্রামীণফোন: 1211807#
  • রবি: 41807#
  • বাংলালিংক: 1211807#
  • টেলিটক: 1111807#
   

About

Popular Links

x