Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাজারের যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক

বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০২:২০ পিএম

দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। বাজার থেকে সংগ্রহ করা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে, অর্থাৎ ৭৬.৫% নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

পরীক্ষিত ৩৪টি টুথপেস্টের মধ্যে আটটিতে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)।

সারা দেশের ২,৭৬০ জনের ওপর পরিচালিত ইএসডিও’র  এ জরিপটিতে দেখা গেছে, দেশের ৪১.৯% মানুষ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের বিষয়টি আগে কখনো শোনেননি। ৩১.৩% মানুষ এ বিষয়ে শুনলেও বিস্তারিত জানেন না। মাত্র ২৬. ৯ % ব্যক্তি  এ সম্পর্কে সচেতন।

চলুন জেনে নেই, মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করা যায়নি এমন টুথপেস্ট কোনগুলো

জেনফ্রেশ

প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো)

ক্লোজআপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি

প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার

সেনসোডাইন ফ্রেশ জেল

কোলগেট ম্যাক্সফ্রেশ

কোলগেট অ্যাক্টিভ সল্ট

কোডোমো অরেঞ্জ

বাংলাদেশে বাজারজাত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে এটিই প্রথম বৈজ্ঞানিক গবেষণা। বর্তমানে দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের কোনো জাতীয় মানদণ্ড, অনুমোদিত সীমা, পরীক্ষাপদ্ধতি বা বাধ্যতামূলক লেবেলিং নীতি নেই।

   

About

Popular Links

x