Saturday, August 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো যত

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ভ্যাটসহ সর্বোচ্চ ৩,২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে মূল্যবান এ ধাতুটির দাম।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়।

বাজুস জানিয়েছে,সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২, ২৯,৬৬৪ টাকা। যা গতকাল ছিল ২,৩২,৯৩০ টাকা।

অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ৩,২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২,১৯,৩৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১,৮৮,৩৭৪ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১,৫৩,৮৪৮ টাকা

   

About

Popular Links

x