Saturday, August 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

এনসিপি, কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি ঘিরে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া

এমপি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিও জানায় কওমি ছাত্র ঐক্য পরিষদ

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়া।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সমন্বয় সভা আহবান করেছে এনসিপি। 

এদিকে, এই কর্মসূচির আগে ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সংসদে এমপি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। 

শুক্রবার রাতে শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। ওই সময় শনিবার বিকেল ৩টায় একই স্থানে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণাও দেওয়া পরিষদের পক্ষ থেকে।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠন মো. আতাউল্লাহ এই বিষয়ে সাংবাদিকদের জানান, পূর্বঘোষিত আজকের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক সমন্বয় সভা বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। সভায় কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে, কওমী ছাত্র ঐক্য পরিষদ নেতা আব্দুল খালেক সাংবাদিকদের জানান, গতকাল (শুক্রবার) রাতে আমরা এনসিপির বিরুদ্ধে একটি মিছিল ও গণসমাবেশ করেছি। আমাদের তিনটি দাবি ছিল, হাসনাত আব্দুল্লাহ সংসদে যে মিথ্যাচার করেছে এই মিথ্যাচারের জন্য লাইভে এসে ক্ষমা চাইতে হবে, পরবর্তী সংসদ অধিবেশনে ক্ষমা চাইতে হবে, জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। কিন্তু আমাদের এই দাবি তারা মানেনি তাই, আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি। 
এসময় তিনি বিকেল তিনটায় শিল্পকলা একাডেমিতে কুরআন তিলাওয়াত, হামদনাত এবং ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন। 
ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম প্রিয় সবাইকে এই কর্মসূচি সফল করার জন্য আহ্বানও করেন তিনি।

তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, এনসিপি একটি অনুষ্ঠানের কথা বলে আবেদন করেছিলো। অনুষ্ঠান আর রাজনৈতিক কর্মসূচি এক না, তাই ভেন্যু বাতিল করা হয়েছে। আর কওমী ছাত্র ঐক্য পরিষদ তো কোনো আবেদন করেনি। শিল্পকলায় কোনো প্রোগ্রাম হবে না৷ পরবর্তীতে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখা চেয়ে  সরকারে ব্যর্থতার বিষয়ে সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ।

   

About

Popular Links

x